Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারী সংস্কার কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দীতে চলছে হেফাজতের সমাবেশ

বক্তব্য রাখবেন দেশের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতারা

আপডেট : ০৩ মে ২০২৫, ১০:৪১ এএম

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩ মে) পূর্ব নির্ধারিত সময় সকাল ৯টায় মহাসমাবেশের উদ্বোধন করেন শাপলা চত্বরের শহিদ ইউনূস মোল্লার বাবা মো. নাজিম উদ্দিন।

সমাবেশে সারা দেশ থেকে হেফাজতের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

নারী বিষয়ক সংস্কার কমিশনের “কোরআন-সুন্নাহবিরোধী” প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে “আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস”পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা-নিপীড়ন বন্ধের দাবিতে এ মহাসমাবেশ হচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করছেন হেফাজতের আমির মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। বক্তব্য রাখবেন দেশের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতারা।

   

About

Popular Links

x