Wednesday, July 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

এক্সপ্রেসওয়েতে ওত পেতে ডাকাতদল, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা

গাড়িটি থামাতে না পেরে ইট-পাটকেল ছুড়তে থাকে ডাকাতরা

আপডেট : ০৭ মে ২০২৫, ০৩:০১ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকামুখী লেনে একটি গাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। তবে চালকের বুদ্ধিমত্ো ও সাহসিকতায় রক্ষা পেয়েছেন যাত্রীরা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, সোমবার (৫ মে) দিবাগত রাত ২টা থেকে আড়াইটির মধ্যে শ্রীনগর উপজেলার শোলঘর ইউনিয়নের ওমপাড়া সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সার্ভিস লেনে গাড়িকে পথরোধ করার জন্য আগে থেকে ব্যারিকেড দিয়ে রাখে ডাকাত দলের সদস্যরা। গাড়িটি যখন ব্যারিকেডের সামনে আসে তখন ডাকাতরা রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়িটিকে ধাওয়া করে। ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে গাড়িটি তখন মুহূর্তের মধ্যে ব্যাক গিয়ারে চলতে থাকে। এসময় গাড়িতে থাকা যাত্রীদের আতঙ্কিত হওয়ার শব্দ শোনা যায়।

একপর্যায়ে ডাকাত দলের আরেকটি গ্রুপ গাড়িটিকে লক্ষ্য করে কিছু নিক্ষেপ করতে দেখা যায়। এ ঘটনা ধরা পড়েছে ওই অজ্ঞাত গাড়ির ড্যাশবোর্ড থাকা ক্যামেরায়।

এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী সাংবাদিকদের বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই ডাকাতরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x