Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা

পরিবেশ মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে

আপডেট : ১২ মে ২০২৫, ০৫:১১ পিএম

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করেছে পরিবেশ মন্ত্রণালয়।

সোমবার (১২ মে) পরিবেশ-৩ শাখার জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ এর ক্ষমতাবলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার আলোকে, ওই অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমন এবং টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পিত ও পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণ করা যাবে।

এছাড়াও সুন্দরবনকে কেন্দ্র করে গঠিত ইসিএ এলাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

   

About

Popular Links

x