Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এ তথ্য জানিয়েছেন

আপডেট : ১২ মে ২০২৫, ১০:০১ পিএম

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ মে) রাত ৯টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘‘আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গসংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সে অনুযায়ী আজকে আমরা গেজেট নোটিফিকেশনে জারি করেছি, আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন।'’

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘এটা হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বলে বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি।'’

এর আগে আজ সোমবার বিকেলে সরকারের জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার কথা জানানো হয়।

   

About

Popular Links

x