Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাবিতে ভর্তি প্রক্রিয়ার তারিখ পরিবর্তন

২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাবজেক্ট চয়েস গ্রহণের শেষ তারিখ ৩১ মে

আপডেট : ১৫ মে ২০২৫, ০৮:৪৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে ইউনিটসমূহের সাবজেক্ট চয়েস গ্রহণের তারিখ, ভর্তির শেষ তারিখ এবং ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনঃনির্ধারিত তারিখসমূহ হচ্ছে, সাবজেক্ট চয়েস গ্রহণ ২৬ থেকে ৩১ মে, ভর্তি শুরু ১৬ জুন, ভর্তি শেষ ২৪ জুলাই এবং ক্লাস শুরু ৩ আগস্ট।

সম্প্রতি অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসব তারিখ পুনঃনির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

   

About

Popular Links

x