Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে ডেকে এনে শিল্পীকে গণধর্ষণের অভিযোগ

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ১৭ মে ২০২৫, ০৫:১৩ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে এক শিল্পীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ মে) রাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের রানীর হাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগী ৩ জনকে আসামি করে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে বৃহস্পতিবার শেরপুরের সদর এলাকা থেকে ভুক্তভোগী শিল্পীকে তাড়াশে নিয়ে আসেন অভিযুক্তরা। পরে উপজেলার রানীর হাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ওই শিল্পীকে ধর্ষণ করে রফিকুল ইসলামসহ ৪ থেকে ৫ জন।

এ ঘটনায় তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “গ্রেপ্তার রফিকুলকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x