Wednesday, July 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদ-উল-আজহার সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

ইসলামি শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়

আপডেট : ২৩ মে ২০২৫, ১০:০০ পিএম

সারাবিশ্বের মুসলমানদের অনত্যম ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা অর্থাৎ কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

শুক্রবার (২৩ মে) আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ সম্ভাব্য তারিখ জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জিলহজ মাসের প্রথম দিন বুধবার (২৮ মে) হতে পারে। তাদের গণনার ভিত্তিতে ধারণা করা যায় ঈদুল আজহা হবে ৬ জুন।

ইসলামী ক্যালেন্ডার যেহেতু চন্দ্রচক্রের ওপর ভিত্তি করে তৈরি, তাই ছুটির দিন এবং অন্যান্য ইসলামিক অনুষ্ঠানের দিন ধার্য হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। তবে, গণনার ওপর ভিত্তি করে এই উৎসবটি কোন দিনে পড়বে তা জানিয়েছে আরব আমিরাতের জ্যোতির্বিদরার।

আরবি ভাষার সংবাদপত্র এমারাত আল ইয়ুমকে দেওয়া এক সাক্ষাৎকারে জারওয়ান বলেন, সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার (২৭ মে) সকাল ৭টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের ওপরে থাকবে ও প্রায় ৩৮ মিনিট ধরে সেখানে থাকবে। ফলে চাঁদ দৃশ্যমান হবে।

তিনি আরও উল্লেখ করেন, ইসলামি শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করে থাকে। অতএব, চূড়ান্ত ঘোষণা আসবে পরে।

   

About

Popular Links

x