Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীমান্তে শিশুসহ ১৯ জনকে 'পুশ-ইন' করলো বিএসএফ

১৯ জনই নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন

আপডেট : ২৫ মে ২০২৫, ০৩:২৫ পিএম

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশের ভেতর ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

পুলিশ জানিয়েছে, রবিবার (২৫ মে) ভোররাত ৪টার দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্তে কাঁটাতারের গেট খুলে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

তারা সীমান্ত পার হয়ে উপজেলার কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে ভোর সাড়ে ৬টার দিকে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে পুলিশ হেফাজতে নেয়।

আটককৃতদের মধ্যে ১৯ জনের মধ্যে নয়জন শিশু, পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ।

বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ১৯ জনই নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন। তাদের কয়েকজনের কাছে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তারা আদৌ বাংলাদেশি কি-না তা নিশ্চিত হতে যাচাই বাছাই চলছে।

   

About

Popular Links

x