Monday, June 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

মমতাজের দিকে আবার ডিম নিক্ষেপ

আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় তার ওপর আবারও ডিম নিক্ষেপ করা হয়

আপডেট : ২৭ মে ২০২৫, ০৮:২০ পিএম

হত্যাসহ দুটি মামলার নিয়মিত হাজিরা দিতে কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় তার ওপর আবারও ডিম নিক্ষেপ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে বিচারক মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করেন।

মানিকগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, “মমতাজ বেগমের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় করা হত্যা মামলায় আজ শুনানি ছিল। পরে আদালতের নির্দেশে হরিরামপুর থানায় করা মামলায় আগে ধার্য করা দুই দিনের রিমান্ড কার্যকর করার জন্য থানায় পাঠানো হয়।”

এদিকে আজও মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থা ছিল। এরপরও জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা মমতাজকে লক্ষ্য ডিম ছোড়েন এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বেলা ১টার দিকে প্রিজন ভ্যানে করে মমতাজকে হরিরামপুর থানায় নেওয়া হয়।

   

About

Popular Links

x