Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি

আপডেট : ২৮ মে ২০২৫, ০৯:৪২ এএম

গভীররাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, মাঝারি মানের এ ভূ-কম্পনের মাত্রা ছিল ৫.২। এটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মইরাং এলাকায় ভূপৃষ্ঠের ৪৬.৬ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ২৪ মিনিটে এ ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভারত-বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারেও এ কম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন ও পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি। ভূপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত কম গভীরে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এর অভিকেন্দ্র ছিল ২৪.৪৯ অক্ষাংশ এবং ৯৩.৭৮১৬ দ্রাঘিমাংশে। যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫৪ কিলোমিটার দূরে।

   

About

Popular Links

x