Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় রাসেলস ভাইপারের ছোবলে দুইজনের মৃত্যু

চিকিৎসক জানান, হাসপাতালে আনতে দেরি হওয়ায় তাদের এন্টিভেনম দেওয়া সম্ভব হয়নি

আপডেট : ২৮ মে ২০২৫, ০৫:৩৩ পিএম

কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুরে রাসেলস ভাইপারের ছোবলে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন, দৌলতপুর ইউনিয়নের গরবপাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে কালু হালসানা (৩৫) ও কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের কৃষক কামরুজ্জামান প্রমানিক (৫০)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম জানান, একজনের মৃত্যু রাসেল ভাইপার সাপের কামড়ে নিশ্চিত হলেও অপরজনের ক্ষেত্রে তা এখনও নিশ্চিত নয়।

তিনি আরও বলেন, “দেরি করে হাসপাতালে আনায় কাউকেই এন্টিভেনম দেওয়া সম্ভব হয়নি। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x