Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেরপুরে বাসচাপায় সাবেক সেনাসদস্য নিহত

পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৭:১৮ পিএম

শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন।

রবিবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহত সেনাসদস্য মজনু মিয়া শেরপুর সদর উপজেলার হাওড়া কামারবাড়ি গ্রামের সফর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়া মোটরসাইকেলে শেরপুর শহর থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাঁশতলা এলাকায় পৌঁছালে ‘‘সাম্মি ডিলাক্স’’ নামের একটি বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনার পর এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে আসে। তবে এলাকাবাসীর বাধার মুখে সেটি ফিরে যায়। এসময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, “মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।”

   

About

Popular Links

x