Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলীয় এলাকায় অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের চার বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে

আপডেট : ১৭ জুন ২০২৫, ১২:৩৬ পিএম

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বঙ্গোপসাগরে বজ্রমেঘ তৈরি হচ্ছে। ফলে উপকূলীয় এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টার দিকে দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় দেশের চার বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে বায়ুচাপের তারতম্য দেখা দিয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, “সাগরও অনেকটা উত্তাল। আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হতে পারে।”

   

About

Popular Links

x