Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পোশাক কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের অস্ত্রেরমুখে জিম্মি করে বেঁধে ফেলে ডাকাতেরা

আপডেট : ২১ জুন ২০২৫, ০৯:৩৬ পিএম

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা সূতা, ফেব্রিক্সসহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করেছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষ।

শুক্রবারন (২০ জুন) দিবাগত রাতে উপজেলার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় হক অ্যাপারেল্স অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় নিটিং সেকশন এবং ওই সেকশনের গোডাউনে এ ডাকাতির ঘটনা ঘটে।

কারখানার কর্মকর্তারা জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাড়ইপাড়া এলাকায় হক অ্যাপারেল্স অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের কারখানার দেয়াল টপকিয়ে কারখানা চত্বরে প্রবেশ করে একদল ডাকাত। সেখানে একটি টিনের শেডে নিটিং সেকশনের দুইজন অপারেটরকে অস্ত্রেরমুখে জিম্মি করে বেঁধে ফেলে ডাকাতেরা। এছাড়া দায়িত্ব পালনরত দুইজন নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে তারা।

কর্মকর্তাদের অভিযোগ, দুটি কম্পিউটারসহ নিটিং সেকশনের গোডাউন থেকে ১০ টন ফেব্রিক্স, ৫ টন সূতাসহ আনুমানিক ১ কোটি টাকার লুট করে। পরে দুটি ট্রাকে মালামাল নিয়ে সেখান থেকে চলে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর কৌশলে একজন নিরাপত্তারক্ষী তার বাঁধন খুলে ফেলেন।

কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলাম বলেন, কারখানার “ডাকাতদের কাছে পিস্তল, রামদাসহ দেশীয় অস্ত্র ছিল। মুখে মাস্ক ছিল, পরে তারা গোডাউনের ফ্রেব্রিক্স দিয়ে পুরো মুখমন্ডল ঢেকে নিয়েছিল।”

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন বলেন, “কারখানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

   

About

Popular Links

x