Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বছরের সর্বোচ্চ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫.৮০%

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ বছর ১৬ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ২২ জুন ২০২৫, ০৭:৫০ পিএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে, যা গত তিন বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। সর্বশেষ ২০২২ সালের ১৮ অক্টোবর করোনায় ৬ জনের মৃত্যু হয়েছিল।

রবিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের। বাকি দুজনের মধ্যে একজন ঢাকা, অপরজন রাজশাহী বিভাগের।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৬২১ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরও ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৪৩৩ জন। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১,৯৭৮ জনে। সেইসঙ্গে করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯,৫১৫ জনের। আর এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। এ বছর ভাইরাসটিতে সব মিলিয়ে এখন পর্যন্ত ৭ পুরুষ এবং ৯ জন নারীর মৃত্যু হয়েছে।

দেশে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৫%। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫.৮০%।

   

About

Popular Links

x