দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময়ে ২৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৪৮%। এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.৪৮%।
চলতি বছর করোনায় মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৯,৫২২ জনের। এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৪%। সুস্থতার হার ৯৮.৪১%। আর করোনাভাইরাসে মৃত্যুর হার ১.৪৪%।
এ পর্যন্ত দেশে ২০ লাখ ৫২ হাজার ১৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর সারাদেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯,৫২২ জনে ঠেকেছে।



আরও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত