দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এসময়ে ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩.৬৭%।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৮ জনের নমুনা পরীক্ষা করে আটজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯,৪৭৬ জনের। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয় ৬১৭ জনের শরীরে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ১৫ জনের।
চলতি বছর করোনায় মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৯,৫২২ জনের। এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৪%। সুস্থতার হার ৯৮.৪১%। আর করোনায় মৃত্যুর হার ১.৪৪%।
চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯,৪৭৬ জনের। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয় ৬১৭ জনের শরীরে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ১৫ জনের।



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, শনাক্তের হার ৫.২১%