Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

নবম জাতীয় সংসদ নির্বাচনে ইসির নেতৃত্ব দিয়েছিলেন তিনি

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:৪২ পিএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন। 

শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় গুলশানে নিজ বাসভবনে তিনি মারা গেছেন বলে সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার ভগ্নিপতি আশফাক কাদেরী নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শামসুল হুদার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরই তার জানাজা ও দাফন কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আশফাক কাদেরী। তিনি বলেন, “সকাল ৯টায় বাসায় মারা যান সাবেক সিইসি। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে আনা হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তার মরদেহ এখন ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।

   

About

Popular Links

x