Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিরাজগঞ্জে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২

সলঙ্গা থানা এলাকায় সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১২-এর একটি চৌকস দল

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৫:০২ পিএম

র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজারস্থ নিউ মায়ের আঁচল হোটেলের সামনে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক পরিবহন কালে ১০০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তার সঙ্গে থাকা ফেনসিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. দুলাল ফকির (২৯)। তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার মণ্ডলপাড়ার বাসিন্দা ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে নানারকম যানবাহনে পরিবহন করে রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় ক্রয়-বিক্রয় করে আসছেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরনের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

   

About

Popular Links

x