Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজকের জন্য মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়লো

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপলক্ষে মেট্রোরেলের সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৫:৫১ পিএম

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে দর্শকদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে আজ মঙ্গলবার (২২ জুলাই) মেট্রোরেলের সময়সূচি বাড়িয়েছে কর্তৃপক্ষ। অতিরিক্ত তিনটি ট্রেন চলবে।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজকের ম্যাচ উপলক্ষে উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ৯টার পরও তিনটি অতিরিক্ত ট্রেন চলবে। ট্রেনগুলো যথাক্রমে রাত ৯টা ১৫ মিনিটে, ১০টায় এবং ১০টা ১৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে।

এসময় মতিঝিল থেকেও তিনটি ট্রেন ছেড়ে যাবে উত্তরা উত্তরের দিকে। নির্ধারিত সময় হলো রাত ৯টা ৫৫ মিনিটে, ১০টা ৪০ মিনিট এবং ১০টা ৫৫ মিনিট। যাত্রীদের সুবিধার জন্য সব স্টেশনে সিঙ্গেল জার্নি টিকিট কাউন্টার খোলা থাকবে রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই বর্ধিত সেবা শুধুমাত্র আজকের দিনের জন্য কার্যকর। সাধারণ দিনগুলোতে সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছেড়ে যায় উত্তরা উত্তর থেকে এবং রাত ৯টা ৪০ মিনিটে মতিঝিল থেকে।

   

About

Popular Links

x