Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাটোরে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

আজ সকালে এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। হতাহতরা ব্যক্তিরা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের আরোহী।

বুধবার (২৩ জুলাই) সকালে জেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তার হামিদ খান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আইড়মারি এলাকায় মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রুবেল হোসেনসহ ৫ জন নিহত হন। গুরুতর আহত দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। অন্য আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ছয় জনের মধ্যে ৪ জন নারী ও দুজন পুরুষ।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হতাহতরা মাইক্রোবাসের আরোহী ছিলেন। তবে সবার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

   

About

Popular Links

x