Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাকসু নির্বাচনের তফশিল ঘোষণা ২৮ জুলাই

তফশিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র শিবির রাবি শাখা

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৮:৪৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফশিল আগামী ২৮ জুন বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে রাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সিদ্ধান্তক্রমে রাকসুর নির্বাচনী তফশিল আগামী ২৮ জুলাই বিকেল ৩টায় সিনেট ভবনে ঘোষণা করা হবে। রাবির ওয়েবসাইটে ঐ ঘোষণার পরে তফশিল পাওয়া যাবে।

এর আগে, রাকসুর তফশিল ঘোষণার দাবিতে বিকেল সাড়ে ৩টা থেকে রাকসু ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে ছাত্র শিবির রাবি শাখা। রাকসু নির্বাচন কমিশন তফশিল ঘোষণার তারিখ নির্ধারণ করে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার পর অবস্থান কর্মসূচি স্থগিত করে সংগঠনটি।

একই দাবিতে গত ২১ জুলাই অবস্থান কর্মসূচি পালন করে রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স (রুসা)।

   

About

Popular Links

x