Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি, যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরলো বিমান

২৮৭ জন যাত্রী নিয়ে দুবাই থেকে এসেছে ফ্লাইটটি

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১০:৫৭ এএম

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮-এ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে এসেছে।

দুবাই থেকে আসা ফ্লাইটটি বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। তবে পৌঁছাতে পারেনি। সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানটি বর্তমানে বিমানবন্দরের বে নম্বর ৮-এ অবস্থান করছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানের ত্রুটি সারানোর কাজ চলছে। যাত্রীরা নিরাপদে রয়েছেন।

   

About

Popular Links

x