Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আশুলিয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৫:৩৭ পিএম

সাভারের আশুলিয়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে দোকানের ভেতর ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে আজ ভোরে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরেরের মোল্লাপাড়া এলাকার অভি রহমান (১৬)। সে ইয়ারপুর এলাকার শাহিন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানের কর্মচারী। গ্রেপ্তারকৃত অপর আসামিরা হলেন- ইয়ারপুরের তৈয়বপুরের হিন্দুপাড়া এলাকার সমির দাস (২৫) ও তৈয়বপুর মধ্যপাড়া এলাকার শুভ ইসলাম (১৭)।

ভুক্তভোগীর দাবি, শুভ তাকে ধর্ষণের সময় অভি ও সমিরকে সহায়তা করেছিল।

পুলিশ জানায়, অষ্টম শ্রেণির পড়ুয়া ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শাহীন সাউন্ড সিস্টেম দোকানের কর্মচারী অভি রহমানের। সেই সম্পর্কের জের ধরে শুক্রবার রাতে কৌশলে দোকানে ডেকে নেন প্রেমিক অভি। পরে সেখানে আগে থেকেই উপস্থিত থাকা সমীর দাস ও প্রেমিক অভি মিলে তাকে ধর্ষণ করে। এ সময় তাদের কাজে সহযোগীতা করেন তাদের বন্ধু শুভ ইসলাম। পরে তারা ভুক্তভোগীকে ছেড়ে দিলে ভুক্তভোগী শিক্ষার্থী আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। আশুলিয়া থানা পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে আটক করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের হয়েছে। দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x