Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং পরিবেশ উপদেষ্টার পদত্যাগের দাবিতে অবরোধ করেন শিক্ষার্থীরা

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১১:৪৬ এএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। 

রবিবার (২৭ জুলাই) সকাল ১০টার সিরাজগঞ্জের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বসে পড়েন।

এ সময় তারা “ভাড়া না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস”, “সবার ক্যাম্পাস সজ্জিত, আমরা কেনো বঞ্চিত”, “এক দুই তিন চার, রেজওয়ানা গদি ছাড়”, “যার কথার দাম নেই, সেই উপদেষ্টার দরকার নাই” এমন স্লোগান দিতে থাকেন।

অবরোধের ফলে ঢাকা ও পাবনাগামী উভয়মুখী যানবাহন আটকে যায়। একসময় যানজট তীব্র আকার ধারণ করে এবং রাস্তার দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি দাঁড়িয়ে থাকে। এতে বিপাকে পড়েছেন যাত্রী ও চালকরা।

এর আগে, গত শনিবার (২৬ জুলাই) শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কট করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে চলমান নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এছাড়া বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। ২৫ জুলাই প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে থাকা প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রসঙ্গত, গত ১৬ জুন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে এসে বলেন, “এই দাবি যৌক্তিক, তবে বাংলাদেশে কিছু পেতে হলে দীর্ঘ সময় ধরে চেষ্টা করতে হয়।”

   

About

Popular Links

x