Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানমন্ডিতে ভেঙে পড়লো ৪০ বছরের পুরোনো গাছ

ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন গাছটি কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছে

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৯:১১ পিএম

রাজধানীর ধানমন্ডি এলাকার ৬/এ সড়কের পাশে প্রায় ৪০ বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি বড় মেহগনিগাছ ভেঙে পড়েছে। এতে চাপা পড়ে এক নারী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি গাড়িও।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ৬/এ সড়কের একটি বড় মেহগনিগাছ হঠাৎ কাত হয়ে পড়ে যায়। এ সময় সড়কটিতে যানজট ছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন গাছটি কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছে।

ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার ফসির উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই, গাছের নিচে একটি প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল। সিএনজিচালিত অটোরিকশার ভেতরে সুমাইয়া (২৬) নামে এক নারী আটকা পড়েছিলেন, তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’”

তিনি আরও বলেন, “গাছটি প্রায় ৪০ বছরের পুরোনো। চারপাশে কংক্রিটের দেয়াল থাকায় এর শিকড় বাড়তে পারেনি, তাই বৃষ্টিতে ওপরের মাটি নরম হয়ে গাছটি ভেঙে গেছে।”

   

About

Popular Links

x