Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলে দেওয়া হয়েছে বনানী-কাকলী ক্রসিং

এখন থেকে বনানী-২৭ নম্বর রোড দিয়ে যাওয়া যাবে বিমানবন্দরে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ পিএম

খুলে দেওয়া হয়েছে বনানী-কাকলী ক্রসিং। চালু হয়েছে বনানী কবরস্থানের সামনের ক্রসিংও। এখন থেকে বনানী-২৭ নম্বর রোড দিয়ে যাওয়া যাবে বিমানবন্দরে।

শনিবার (৭ ডিসেম্বর) গুলশান ট্রাফিক বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে নিজেদের ফেসবুক পেজেও সচেতনতামূলক পোস্ট প্রচার করছে গুলশান ট্রাফিক বিভাগ।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, সম্মানিত নগরবাসী আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বনানী-কাকলী ক্রসিং খুলে দেওয়া হয়েছে। বনানী কবরস্থানের সামনের ক্রসিং খুলে দেওয়া হয়েছে, এখন থেকে ২৭ নম্বর রোড দিয়ে কবরস্থান ক্রসিং পার হয়ে এয়ারপোর্টে যাওয়া যাবে।

এদিকে, একমুখী (ওয়ান ওয়ে) করে দেওয়া হয়েছে ২৭ নম্বর রোড। অর্থাৎ কামাল আতাতুর্ক রোড থেকে ২৭ নম্বর হয়ে এয়ারপোর্ট রোডে গাড়ি যেতে পারবে। এয়ারপোর্ট রোড থেকে বনানী ২৭ নম্বর রোডে ঢুকতে পারবে না।

এছাড়াও বনানী রোড নম্বর ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে ২৭ নম্বর হয়ে শুধু এয়ারপোর্ট রোডে যাওয়া যাবে। বনানী রোড নম্বর ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে যারা কামাল আতাতুর্ক রোডে যেতে চান তারা ২৩ নম্বর রোড ব্যবহার করতে পারবেন।

   

About

Popular Links

x