Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও বাড়ল স্বর্ণের দাম

একইসঙ্গে রূপার দাম বেড়েছে ভরিতে ৩৫০ টাকা  

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২,২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৫০,১৯৩ টাকা।

বুধবার (১৫ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুস জানিয়েছে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,৩৮,৮০৮ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২,০৪,৭৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১,৬৬,৭৩৬ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের এক ভরি ৬,০৬৫ টাকা আর ২১ ক্যারেট রূপা ৫,৭৭৫ টাকা। ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ৪,৯৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩,৭৩২ টাকা।  

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বজায় থাকবে। এছাড়া ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

   

About

Popular Links

x