Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্ববাজারে স্বর্ণের দামে আরও পতন

সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা কমে যায়

আপডেট : ১৩ মে ২০২৬, ০২:৩৮ পিএম

আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি তথ্য প্রকাশের পর এ পতন বলে মনে করছেন বিশ্লেষকরা।

রয়টার্স বলছে, বুধবার (১৩ মে) স্পট গোল্ডের দাম দশমিক ১ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৭১০.৩৭ ডলারে। 

ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা নিয়ে নতুন সংশয় তৈরি হয়েছে। এর আগের দিনও স্বর্ণের দাম কমেছিল। 

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় শক্তিশালী হওয়ায় ফেড দ্রুত সুদহার কমাবে, এমন আশা দুর্বল হয়ে পড়েছে। সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা কমে যায়।

এদিকে বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের দিকেও। বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে এই বৈঠকের ফল আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে এবং তেহরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশিরভাগ সময়ই ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে বা তার ওপরে অবস্থান করছে।

অন্যদিকে, ভারত স্বর্ণ ও রুপার আমদানি শুল্ক ৬% থেকে বাড়িয়ে ১৫% করায় সেখানে সোনা ও রুপার দাম বেড়েছে। 

   

About

Popular Links

x