Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

বিনিয়োগকারীদের কাছে সুদমুক্ত সম্পদ হিসেবে সোনার আকর্ষণ ও মূল্য দুই-ই বেড়েছে

আপডেট : ১৪ মে ২০২৬, ০৩:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উচ্চপর্যায়ের বৈঠকের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বিশ্ববাজারে স্পট গোল্ডের (আকরিক সোনা) দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্থির হয়েছে ৪ হাজার ৭০৭ দশমিক ০৮ ডলারে। 

আগামী জুন মাসে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার মূল্যও শূন্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৭১৩ দশমিক ৮০ ডলারে কেনাবেচা হচ্ছে। 

১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা (ইয়েল্ড) কিছুটা হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীদের কাছে সুদমুক্ত সম্পদ হিসেবে সোনার আকর্ষণ ও মূল্য দুই-ই বেড়েছে। 

গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, “এই মুহূর্তে সোনার দাম স্থিতিশীল হচ্ছে বলে মনে হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উচ্চ-পর্যায়ের আলোচনায় কী ঘটতে চলেছে, সেদিকেই সবাই তাকিয়ে আছে।” 

ল্যান আরও বলেন, “সোনার দাম কিছুটা নিম্নমুখী প্রবণতায় রয়েছে এবং আমি মনে করি, যারা এই ধাতুটি কিনতে আগ্রহী, তাদের জন্য এটি একটি সুযোগ।” 

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লেও অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে কিছুটা মন্দা দেখা গেছে। 

   

About

Popular Links

x