Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত

বৃহস্পতিবার সকাল থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে

আপডেট : ২১ মে ২০২৬, ০১:২৭ পিএম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২, ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২,৩৮,১২১ টাকা।

বৃহস্পতিবার (২১ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

টানা তিন দফা দাম কমানোর পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিলো প্রতিষ্ঠানটি।  

 

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বুধবার ২০ মে সকালে স্বর্ণের দাম কমানো হয়। তখন ভরিতে ২,১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২,৩৫,৯৬৩ টাকা। 

এছাড়া, ২১ ক্যারেট স্বর্ণ ২,২৭,৩৩১ টাকা, ১৮ ক্যারেট, ১,৯৪,৮৪৭ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ ১,৫৮,৬৮৯ টাকা নির্ধারিত হয়েছে।

   

About

Popular Links

x