Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার

অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনাই এই মেগা উদ্যোগের মূল লক্ষ্য, বলেও জানান তিনি

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৩:৪০ পিএম

দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল বা “ফ্রি ট্রেড জোন” প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার।

বুধবার (১৭ জুন) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ব্রিফিং-এ এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

ড. নাসিমুল গনি জানান, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনাই এই মেগা উদ্যোগের মূল লক্ষ্য। প্রস্তাবিত এই বিশেষ অঞ্চলে প্রচলিত কাস্টমসের কঠোর নিয়মকানুন কার্যকর থাকবে না। এটি সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবে। প্রাথমিকভাবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে মোট ৬০০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে এই মুক্ত বাণিজ্য অঞ্চল।

মন্ত্রিপরিষদ সচিব জানান, চট্টগ্রাম জেলার আনোয়ারায় “চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন” (সিইআইজেড) স্থাপনের লক্ষ্যে স্পেশাল পারপাস কোম্পানির সঙ্গে “ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট” এবং “ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট”-এর অনুমোদন ও স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, হরমুজ প্রণালি বন্ধ হওয়াতে চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশ থেকে এলএনজি, তেল আনা বিঘ্নিত হচ্ছে। এজন্য স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে। 

যদিও মধ্যপ্রাচ্য ইস্যুতে তেল কেনার প্রচলিত সিস্টেম পর্যালোচনা করা দরকার বলেও মত দেন তিনি।

রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x