Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাম কমলো এলপি গ্যাসের

আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে নতুন এ দাম

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এ দর ঘোষণা করা হয়। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৮৮৫ টাকা থেকে কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৯৪০ টাকা থেকে কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করে বিইআরসি।

সেসময় যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।

   

About

Popular Links

x