Friday, July 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন করে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

শিশুস্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি পেলেও গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের জন্য দিনব্যাপী বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন করে শুল্ক আরোপে আগের পরিস্থিতির সঙ্গে বাস্তবে কোনো পরিবর্তন ঘটেনি। যুক্তরাষ্ট্রের আগের যে নীতি কার্যকর ছিল, দেশটির নিজস্ব আইনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় একই হারে শুল্ক বহাল থাকছে। শুধু নতুন নামে তা কার্যকর হবে।

তিনি আরও বলেন, এ কারণে নতুন শুল্ক আরোপকে কেন্দ্র করে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে অতিরিক্ত কোনো প্রভাব পড়বে না।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x