Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিনদিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম

ভরিতে ভালো মানের স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমানো হয়েছে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৭ পিএম

তিনদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমলো। এবার ভরিতে ভালো মানের স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমানো হয়েছে। ফলে সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮২ হাজার ৩৪৭ টাকা।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৮২,৩৪৭ টাকা, যা রবিবার পর্যন্ত ছিল ৮৩,২৮০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৭৮,৬১৫ টাকা।

এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৭,৪১৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫,৮৭০ টাকা।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর প্রতি ভরি স্বর্ণের দাম ১,২৮৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। পরদিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর থেকে ভরিতে ভালো মানের স্বর্ণ ৮৪,৫৬৪ টাকা বিক্রি হয়েছে।

এরপর গত ১৪ সেপ্টেম্বর সংগঠনটি এক হাজার ২৮৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল। পরদিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকে ভালো মানের সোনা ৮৩,২৮০ টাকা ভরি বিক্রি হয়েছে।

এদিকে, রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১,৫১৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ১,৪৩৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১,২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

   

About

Popular Links

x