Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

৫ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ১৬ লাখ গ্রাহক লেনদেন করবেন বিকাশে

খুব শিগগির প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সেবাটি চালু হতে যাচ্ছে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ০৭:০২ পিএম

দেশের শীর্ষস্থানীয় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, আরডিআরএস বাংলাদেশ, সিদীপ, কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশ ও হীড বাংলাদেশের প্রায় ১৬ লাখ গ্রাহকের ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দেওয়া সহজ, দ্রুত ও নিরাপদ করতে চুক্তিবদ্ধ হয়েছে বিকাশ।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিকাশের চিফ কমার্শিয়াল কর্মকর্তা আলী আহম্মেদ নিজ নিজ পক্ষে চুক্তি সই করেন। এসময় প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুব শিগগির প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সেবাটি চালু হতে যাচ্ছে। এতে বিকাশ অ্যাপের ‘‘মাইক্রোফাইন্যান্স'' আইকনে ট্যাপ করে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে মাইক্রোফাইন্যান্স পেমেন্ট অপশন থেকে সহজ কয়েকটি ধাপে গ্রাহকরা ঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দিতে পারবেন।

বিকাশ ক্ষুদ্রঋণ খাতের পেমেন্ট আদায় প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করার জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব এ সল্যুশন নিয়ে এসেছে। এতে একদিকে যেমন গ্রাহকদের ঋণ ও সঞ্চয়ের টাকা পাঠানো নিরাপদ ও নিশ্চিন্ত হবে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর জন্যও ঋণ আদায় ও সঞ্চয়ের অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা আরও সহজ এবং সময় সাশ্রয়ী হবে।

   

About

Popular Links

x