Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভোজ্য তেলের দাম বাড়াতে চান মিলাররা, প্রতিমন্ত্রী বললেন ‘সুযোগ নেই’

তবে সয়াবিনের মূল্যবৃদ্ধির ‘সুযোগ নেই’ বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৪:০৫ পিএম

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়িয়েছে ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারী মিলগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন। এখন প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৭৩ টাকা দরে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে সয়াবিনের মূল্যবৃদ্ধির “সুযোগ নেই” বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তিনি বলেন, “সয়াবিনের আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। তবে ভ্যাট প্রত্যাহারের সময় শেষ হয়েছে, এটা ঠিক। এখন ট্যারিফ কমিশনের মাধ্যমে হিসেব করা হবে; এনবিআরকে জানানো হবে।”

এদিকে সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া চিঠিতে বলা হয়, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি ও উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি জারি করা এসআরওর মেয়াদ ১৫ এপ্রিল শেষ হয়েছে। এ কারণে ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল ও পরিশোধিত সয়াবিন তেল) ভ্যাট অব্যাহতি ছাড়াই আগের দামে সরবরাহ করা হবে।

চিঠি অনুসারে, প্রতি লিটারে ১০ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭৩ টাকা। এছাড়া বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম বাড়িয়ে করা হয়েছে ৮৪৫ টাকা। ফলে ৫ লিটার বোতলের লিটারপ্রতি দাম বাড়বে ৯ টাকা। আর প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩২ টাকা।

   

About

Popular Links

x