Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার মেট্রিক টন গম

খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেটিনা থেকে ৫০ হাজার ২০০ টন গম নিয়ে এমভি এলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম বলেন, “আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০,২০০ টন গম নিয়ে এমভি ইলপিডা জিআর নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।”

এতে বলা হয়, জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩০,১২০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং ২০,০৮০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

   

About

Popular Links

x