Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: মেয়াদপূর্তি ও নগদায়নে নতুন মুনাফার হার

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে পুনঃনির্ধারিত মুনাফা হার পহেলা জানুয়ারি ২০২৫ থেকে ক্রয়কৃত সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম

২০২৫ সালে জাতীয় সঞ্চয় স্কিমের আওতাভূক্ত প্রতিটি সঞ্চয়পত্রে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বিভিন্ন বিনিয়োগের বিপরীতে মেয়াদপূর্তি অথবা নগদায়ন উভয়ক্ষেত্রে বেড়েছে মুনাফার হার। গত ২১ জানুয়ারি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে উৎসে করের বিষয়টি প্রকাশ পায়। এতে করে সঞ্চয়পত্রগুলোতে মেয়াদ শেষে বা নগদীকরণের ক্ষেত্রে প্রাপ্য অর্থের বিষয়টি নিশ্চিত হয়েছে। তন্মধ্যে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের নতুন মুনাফা ব্যবস্থার ব্যাপারে জেনে নেওয়া যাক।

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের পুনঃনির্ধারিত মুনাফার হার

নিম্নের টেবিলে ৩ বছর মেয়াদি স্কিমটির মেয়াদান্তে এবং নগদায়নে উৎসে করসহ বছরান্তে ধার্যকৃত মুনাফার হার বিস্তারিত উল্লেখ করা হলো:

টেবিল: ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয় স্কিমে বিভিন্ন বিনিয়োগের বিপরীতে প্রাপ্য মুনাফা

সময়

বিনিয়োগ ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত

বিনিয়োগ ৭ লাখ ৫০ হাজার ১ টাকা হতে তদূর্ধ্ব

৫,০০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর (%)

মুনাফার হার (%)

৫,০০,০০১ টাকা থেকে ৭,৫০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর (%)

মুনাফার হার (%)

উৎসে কর (%)

মুনাফার হার (%)

১ম বছরান্তে

 

১১.০৪

১০

১১.০৪

১০

১১

২য় বছরান্তে

 

১১.৬৫

১১.৬৫

১১.৬১

৩য় বছরান্তে

 

১২.৩০

 

১২.৩০

 

১২.২৫

 

সর্বোচ্চ সাড়ে ৭ লাখ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র ক্রয় করলে সঞ্চয়কারীরা প্রতি ৩ মাসে মুনাফা পাবেন সর্বোচ্চ ১২.৩০% হারে। যারা ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি মূলধন দিয়ে সঞ্চয়পত্র কিনবেন, তাদের জন্য এই লাভ দাড়াবে সর্বোচ্চ ১২.২৫%।

প্রদেয় মুনাফায় উৎসে কর আরোপিত হবে দুটি ভিন্ন বিনিয়োগ সীমারেখায়। সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের মুনাফা থেকে উৎসে কর কাটা হবে ৫% হারে। আর ৫ লাখ টাকার বেশি মূল্যমানের সঞ্চয়পত্রের নীট মুনাফায় আরোপ হবে ১০% উৎসে কর।

তবে বিনিয়োগসীমা অনুর্ধ্ব সাড়ে ৭ লাখ টাকা হলে, উভয় ক্ষেত্রে মেয়াদান্তে প্রযোজ্য হবে ১২.৩০% মুনাফা।

মেয়াদান্তের পূর্বে নগদায়নে উপরোক্ত টেবিলে উল্লিখিত হারে মুনাফা ধার্য হবে। এই হারে ধার্য করা অর্থের তুলনায় ৩ বছরের হিসাবে প্রদান করা লাভের হার বেশি, যা মেয়াদপূর্তির শর্তে গ্রাহক প্রতি ৩ মাসে পেয়ে এসেছেন। তাই যারা ৩ বছরের আগেই বিনিয়োগ করা টাকা উত্তোলন করবেন, তাদেরকে মূল বিনিয়োগ থেকে এই অতিরিক্ত অর্থ কেটে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে।

৫ লাখ  টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের প্রথম বছর শেষে নগদায়নে বার্ষিক ১১.০৪% হারে প্রতি ৩ মাসের মুনাফা ধার্য হবে। দ্বিতীয় বছরান্তে নগদায়নে মুনাফা মিলবে ১১.৬৫%। উভয় ক্ষেত্রেই যথারীতি উৎসে কর কাটা হবে ৫% হারে।

৫ লাখ ১ টাকা থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের ক্ষেত্রে প্রথম বছরের নগদায়নে ধার্য করা মুনাফা ১১.০৪%। দ্বিতীয় বছর শেষে নগদায়নে মুনাফা পাওয়া যাবে ১১.৬৫%। উভয় ক্ষেত্রেই ১০% উৎসে কর কাটা হবে।

৭ লাখ ৫০ হাজার টাকার বেশি মূলধনের গ্রাহকদের জন্য যথারীতি ১০% উৎসে কর অব্যাহত থাকবে। প্রথম বছরান্তে নগদায়ন করলে বার্ষিক ১১% হিসাবে প্রদান করা হবে প্রতি ৩ মাসের মুনাফা। দ্বিতীয় বছরান্তের নগদায়নে ধার্যকৃত মুনাফা ১১.৬১%।

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের নতুন মুনাফা হার কারা পাবেন

পহেলা জানুয়ারি ২০২৫ সাল থেকে শুরু করে পরবর্তীতে যারা তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন পুনঃনির্ধারিত হারে মুনাফাটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য।

কাদের জন্য ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয় স্কিম

  • শ্রেণি ও পেশা নির্বিশেষে যেকোনো বাংলাদেশি নাগরিক
  • যে ভবিষ্য তহবিলগুলো নিম্নোক্ত বিধি অনুযায়ী স্বীকৃত বা পরিচালিত হবে
  • আয়কর বিধিমালা, ১৯৮৪ (অংশ-২)-এর বিধি ৪৯-এর উপ-বিধি (২)
  • ভবিষ্যৎ তহবিল আইন, ১৯২৫ (১৯২৫-এর ১৯ নং)
  • আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর ৬ষ্ঠ তফসিলের পার্ট এ-এর ৩৪ নাম্বার অনুচ্ছেদ অনুসারে নিম্নোক্ত আয়ের উৎসগুলো (সংশ্লিষ্ট উপ-কর কমিশনার কর্তৃক প্রত্যয়নকৃত):
  • পেলিটেড পোল্ট্রি ফিডস উৎপাদন
  • মৎস্য খামার
  • বীজ উৎপাদন
  • হাঁস-মুরগীর খামার
  • স্থানীয় উৎপাদিত বীজ বিপণন
  • গবাদি পশুর খামার
  • দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের খামার
  • ব্যাঙ উৎপাদন খামার
  • উদ্যান খামার প্রকল্প
  • রেশম গুটিপোকা পালনের খামার
  • ছত্রাক উৎপাদন
  • ফল ও লতাপাতার চাষ
  • সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রত্যয়নকৃত অটিস্টিকদের শিক্ষাপ্রতিষ্ঠান বা তাদের সহায়তার জন্য প্রতিষ্ঠিত অন্য কোনো প্রতিষ্ঠান। তবে শর্ত হচ্ছে যে, প্রতিষ্ঠানের কর্তৃক বিনিয়োগ করা অর্থের সমুদয় মুনাফার শুধুমাত্র অটিস্টিকদের সাহায্যে খরচ করতে হবে।
  • অনাথ আশ্রম, এতিমখানা, বা শিশু পরিবারের মত অনাথ ও দুঃস্থ শিশুদের জন্য নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান
  • প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা

  • ব্যক্তির ক্ষেত্রে একক নামে ৩০ লাখ এবং যুগ্ম-নামে সর্বোচ্চ ৬০ লাখ টাকা
  • প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ভবিষ্য তহবিলের মোট স্থিতির ৫০%বিনিয়োগ করা যাবে, তবে টাকার অংকে এই পরিমাণটি সর্বোচ্চ ৫০ কোটি টাকা
  • ফার্মের জন্য বিনিয়োগসীমা ২ কোটি টাকা
  • অটিস্টিকদের জন্য সহায়ক প্রতিষ্ঠান, অনাথ আশ্রম, শিশু পরিবার, এতিমখানার মতো অনাথ ও দুঃস্থ শিশুদের এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্রের জন্য সর্বোচ্চ ৫ কোটি টাকা

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের অন্যান্য সুবিধা

  • প্রতি ৩ মাসে মুনাফা উত্তোলন করা যাবে
  • সঞ্চয়পত্র ক্রেতা তার নমিনি নিয়োগ করতে পারবেন
  • ক্রেতার মৃত্যুর পর প্রতি ৩ মাস অন্তর তার প্রাপ্য মুনাফা তার সর্বশেষ মনোনীত নমিনি পাবেন। এছাড়া নমিনি চাইলে মেয়াদপূর্তি পর্যন্ত অপেক্ষা না করে নগদায়নপূর্বক সঞ্চয়পত্রের টাকা উত্তোলন করতে পারবেন।

শেষাংশ

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে পুনঃনির্ধারিত মুনাফা হার পহেলা জানুয়ারি ২০২৫ থেকে ক্রয়কৃত সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রতি ৩ মাসে সর্বোচ্চ ১২.৩০% মুনাফার হারের সুবিধা পাবেন সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত মূলধনের গ্রাহকরা। সাড়ে ৭ লক্ষাধিক বিনিয়োগে নিট মুনাফা মিলবে ১২.২৫% হারে। মুনাফার ওপর আরোপিত উৎসে করের ভিত্তিতে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের থাকবে দুটি সীমা। অনূর্ধ্ব ৫ লাখের জন্য ৫% এবং ৫ লাখের পর থেকে বাকি মূলধনের ক্ষেত্রে ১০%। সর্বসাকূল্যে, মেয়াদপূর্তির পাশাপাশি নগদায়নের ক্ষেত্রেও সব ধরণের বিনিয়োগেই প্রাপ্য অর্থের পরিমাণ পূর্বের তুলনায় বেশি হবে।

   

About

Popular Links

x