Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

মার্চে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯.৩৫%

একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৯৩% হয়েছে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ পিএম

২০২৫ সালের মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.৩৫%। এর আগের মাস ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৯.৩২%। দেশে গত ডিসেম্বর মাস থেকে মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তিন মাস পর মার্চে ফের মূল্যস্ফীতি বেড়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যে বিষয়টি ওঠে আসে।

বিবিএসের তথ্যানুযায়ী, মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮.৯৩% হয়েছে, যা এর আগের মাসে ছিল ৯.২৪%। অন্যদিকে, মার্চে খাদ্য বহিভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৭০% পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৩৮%।

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে প্রবৃদ্ধি ১.৯৬% এবং দ্বিতীয় ত্রৈমাসিকে প্রবৃদ্ধি হয়েছে ৪.৪৮%। ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে যা ছিল ৪.৪৭%।

এ সময়ে কৃষি এবং সেবা খাতে প্রবৃদ্ধি কমেছে। আর শিল্প খাতে প্রবৃদ্ধি বেড়েছে।

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে কৃষি খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১.২৫%, ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে যা ছিল ৪.০৯%।

২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে সেবা খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৭৮%, ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে যা ছিল ৭.১০%।

২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে শিল্প খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭.১০%, ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে যা ছিল ১.০৪%।

২০২৫ সালের মার্চে মূল্যস্ফীতি ৯.৩৫% হওয়ার মানে হলো, ২০২৪ সালের মার্চে যদি বিভিন্ন ধরনের পণ্য ও সেবা কিনে সংসারের খরচ চালাতে ১০০ টাকা খরচ হয়, তাহলে এ বছরের মার্চে একই পণ্য ও সেবা কিনে সংসার চালাতে খরচ লাগল ১০৯.৩৫ পয়সা। প্রতি ১০০ টাকায় খরচ বেড়েছে ৯.৩৫ পয়সা।

 

   

About

Popular Links

x