Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে রেকর্ড রেমিট্যান্স এলেও পায়নি ৮ ব্যাংক

আটটি ব্যাংকের কোনোটিই দেশে আসা রেমিট্যান্সের কোনো অংশ পায়নি

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১১:০০ এএম

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বাংলাদেশ ঐতিহাসিক ৩২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে। উৎসবের পরেও রেমিট্যান্স আহরণের এই গতি অব্যাহত রয়েছে। শুধু এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে ১৭১ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসেও প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের আশপাশে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

তবে আটটি ব্যাংক প্রবাসীদের রেমিট্যান্সের এক টাকাও দেশে আনতে নিজেদের চ্যানেলকে আকৃষ্ট করতে পারেনি।

শূন্য রেমিট্যান্স আদায়কারী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। আর বেসরকারি তিন ব্যাংকের মধ্যে রয়েছে- সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও পদ্মা ব্যাংক। চারটি বিদেশি ব্যাংক হলো— হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে প্রবাসী আয়ের তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের প্রথম ১৯ দিনে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার এসেছে। এছাড়া বিশেষায়িত কৃষি ব্যাংক ৯ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলো প্রায় ৯৯ কোটি ডলার ও বিদেশি ব্যাংকগুলো ৩৩ লাখ ২০ হাজার ডলার এনেছে।

   

About

Popular Links

x