Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

২০২৪-২৫ অর্থবছরের ১০ মাসেই সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড

সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত ২৫.২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

আপডেট : ১২ মে ২০২৫, ০৩:০৩ পিএম

২০২৪-২৫ অর্থবছর শেষ হতে এখনো বাকি এক মাস ১৮ দিন। এর আগেই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড গড়লো এই অর্থবছর।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত ২৫.২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.২% বেশি এবং দেশের ইতিহাসে অন্য যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ।

এদিকে, মে মাসের প্রথম সাত দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে ৭৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছর একই সময়ের তুলনায় ২২.৩% বেশি। গত বছর মে মাসের প্রথম সাত দিনে ৬০ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

এর আগে, চলতি বছরের মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা মাসিক হিসাবে এ যাবৎকালে সর্বোচ্চ। এপ্রিলে মোট ২৭৫ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে, যা দ্বিতীয় সর্বোচ্চ।

এরও আগে, ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ২৪.৭৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এদিতে চলতি অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২৫.২৭ বিলিয়ন ডলার। সে হিসাবে এক মাসে হাতে থাকতেই ২০২৪-২৫ অর্থবছর রেমিট্যান্সে এই রেকর্ড গড়লো।

বিশ্লেষকরা বলছেন, হুন্ডির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, ব্যাংকিং চ্যানেল সহজ করা এবং প্রণোদনার হার বজায় রাখাসহ সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে রেমিট্যান্স প্রবাহে এই গতি এসেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে অর্থনীতির বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

 

   

About

Popular Links

x