Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

একদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম

বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ১,৫৭৪ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামে ঊর্ধ্বগতির কারণে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

নতুন দামে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা, যা পূর্বে ছিল ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।

অন্যান্য মানের সোনার নতুন দর হচ্ছে: ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা।

তবে স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই রুপার দাম অপরিবর্তিত থাকছে। বর্তমানে ২২ ক্যারেট মানের প্রতি ভরি রুপার দাম ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ১,৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে, মঙ্গলবার (২২ জুলাই) স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করে বাজুস, যা বুধবার (২৩ জুলাই) কার্যকর হয়। তবে একদিনের ব্যবধানে আবারও দাম বাড়ানোর এই ঘোষণা ভোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এবং স্থানীয় চাহিদা ও সরবরাহের ভিত্তিতে স্বর্ণের মূল্য ওঠানামা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে।

   

About

Popular Links

x