Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ ‘সীমিত পরিসরে’ খুলেছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

আজ স্মরণসভার আয়োজন থাকছে

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১১:৩৯ এএম

ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণে ১২ দিন বন্ধ থাকার পর আজ রবিবার “সীমিত পরিসরে” খুলেছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ‍আজ স্মরণসভার আয়োজন থাকছে। ক্লাস হবে সীমিত পরিসরে।

শনিবার (২ আগস্ট) রাতে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সংবাদমাধ্যমকে বলেন “আমরা রবিবার থেকে সীমিত পরিসরে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সীমিত পরিসরে ক্লাস হবে জানিয়ে তিনি বলেন, “স্বাভাবিক সময়ে প্রতিদিন আটটি ক্লাস হলেও শুরুতে শিক্ষা কার্যক্রম চালু হবে সীমিত পরিসরে, একটি বা দুটি ক্লাস হতে পারে। শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে দিকে আমরা লক্ষ রাখছি।”

তিনি জানান, কাউন্সেলিং কার্যক্রম চালু আছে, এমনকি বিমানবাহিনীর পক্ষ থেকেও একটি চিকিৎসা ক্যাম্প আমাদের ক্যাম্পাসে চলছে, যেখানে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x