Friday, July 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘বলেশ্বর’-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে রিমন-শান্ত

পিরোজপুর জেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট অ্যালায়েন্স অফ পিরোজপুর

আপডেট : ০৮ মে ২০২৬, ০৬:২০ পিএম

পিরোজপুর জেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট অ্যালায়েন্স অফ পিরোজপুর’ (বলেশ্বর)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. রিমন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের শিক্ষার্থী মো. মাইনুল হোসেইন শান্ত।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফারহানা খানম এবং ১ নং সহ-সভাপতি হয়েছেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের মো. রেজাউল ইসলাম রাকিব। সহ-সভাপতি হিসেবে আরও রয়েছেন মাইনুল ইসলাম মাহিন (চবি), মো. কাসেম (ঢাবি), মামুন আকন (ঢাবি), সম্রাট (ববি), শুভ্র বিশ্বাস (ঢাবি), এইচ এম নাসিম (চবি), মো. রাজু শেখ (ববি) ও মো. রহিম আকন (রাবি)।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাদমান হোসেন সিফাত এবং ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ বিন মুজিব। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. রাকিবুল ইসলাম মুনতাসীর। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মো. ওসমান গণি (শাবিপ্রবি), উচ্চশিক্ষা বিষয়ক সম্পাদক এম এইচ সজীব (ঢাবি) এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ তৌহিদুল ইসলাম (ঢাবি)।

সাক্ষরতার হারে পিরোজপুর জেলা শক্তিশালী অবস্থানে থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদ্যমান শূন্যতা নিরসনে ২০২৫ সাল থেকে কাজ করছে ‘বলেশ্বর’। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন জানান, জেলার শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষার আগ্রহ ও সচেতনতা তৈরি করাই তাঁদের মূল লক্ষ্য। ইতিপূর্বেই জেলার বিভিন্ন কলেজে সফলভাবে সেমিনার সম্পন্ন করেছে সংগঠনটি।

নবনির্বাচিত সভাপতি মো. রিমন এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেইন শান্ত জানান, তাঁদের মূল লক্ষ্য হবে জেলার প্রতিটি প্রান্তে উচ্চশিক্ষার আলো পৌঁছে দেওয়া।পিরোজপুরের মেধাবী শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্মে এনে বিশেষ ‘মেন্টরশিপ প্রোগ্রাম’ চালু করা হবে।

পিরোজপুরের সচেতন নাগরিক সমাজ মনে করছে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের এই সুসংগঠিত প্রয়াস জেলার উচ্চশিক্ষার হার বৃদ্ধিতে এবং মেধা বিকাশে যুগান্তকারী ভূমিকা পালন করবে।

   

About

Popular Links

x