Monday, September 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার ডাকসুতে গোলাম আজমের জুতাপেটা হওয়ার ছবি

ডাকসুর সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

ডাকসু সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি সাঁটানো নিয়ে বিতর্কের মধ্যে এবার সেখানে গোলাম আজমের জুতাপেটা হওয়ার একটি ছবি টানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছাত্র ফেডারেশনের সাঁটানো ছবিটি আশির দশকের। ছবিতে বায়তুল মোকাররম এলাকায় গোলাম আজমের দিকে ক্ষুব্ধ জনতাকে জুতা নিক্ষেপ করতে দেখা যায়।

এর আগে ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনকে কেন্দ্র করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়। একই সঙ্গে শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ছবি সরিয়ে ফেলার কথাও ওঠে।

জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করে ছবি অপসারণ এবং এ ঘটনায় ডাকসুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দেন।

এর মধ্যেই দুপুরের দিকে ডাকসুর সংগ্রহশালায় গিয়ে জিন্নাহর সাঁটানো ছবি ছিঁড়ে ফেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তৈয়ব হালদার। দুপুর ২টার দিকে তিনি সংগ্রহশালায় প্রবেশ করে ছবিগুলো ছিঁড়ে ফেলেন বলে জানা গেছে।

জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার ঘটনার পর ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে গোলাম আজমকে জুতা নিক্ষেপের পুরোনো ছবি টানানোর ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

   

About

Popular Links

x