Tuesday, August 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবির-ছাত্রদল সংঘর্ষে আহত কয়েকজন 

সংঘর্ষ থামাতে পুলিশ বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে 

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৫:৩১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে চলমান সংঘর্ষের মধ্যেই এবার উত্তপ্ত ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস। সেখানে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় দু পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার খবর পাওয়া যায়। 

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর পুরান ঢাকায় আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

হল দখলের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন মাদ্রাসার  সাধারণ শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, দুই পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠি-পাইপ। এ সময় ইট-পাটকেল ছুড়তেও দেখা যায় তাদের। 

এদিকে সংঘর্ষ থামাতে পুলিশ বাহিনীর সদস্যদের তৎপরতার লক্ষ্য করা গেছে। 

   

About

Popular Links

x