Tuesday, September 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি

গণরুমের সিট নিয়ে বিরোধে উত্তেজনা ও ধস্তাধস্তি ঘটনা তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয়ের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শহীদ তিতুমীর হলের গণরুমের সিট বণ্টনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তি ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহীদ তিতুমীর হলের গণরুমের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতা শাহজাহান ও কর্মী তামিমের মধ্যে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন ছাত্রদল কর্মী বায়েজিদ। পরে তার সঙ্গেও তামিমের কথা-কাটাকাটি হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, এর জের ধরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট এলাকায় বায়েজিদের ওপর কয়েকজন ছাত্রদল নেতাকর্মী চড়াও হন। এ সময় তামিমের নেতৃত্বে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে বায়েজিদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় ও ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, নিউমার্কেটের ঘটনার পর শহীদ তিতুমীর হলের সামনে দুই পক্ষের মধ্যে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে উভয় পক্ষের নেতাকর্মীদের ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আহসান সৌরভ বলেন, “সোমবার আর্কিটেকচার বিভাগের বিক্ষোভের সময় ওদিকে ছিলাম। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পাই। সেখানে গিয়ে দুই পক্ষকে শান্ত করি। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তদন্ত কমিটি গঠিত হবে এবং জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের মাধ্যমে  প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x