Monday, September 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

সরকারি প্রাথমিকের শিক্ষক বদলি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত 

সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য সরকার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

তবে, নতুন নিয়োগ পাওয়া প্রায় সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষক বিদ্যালয়ে যোগ দেওয়ার পর আবার বদলি কার্যক্রম চালু করা হবে বলে জানান তিনি।  

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ববি হাজ্জাজ। 

প্রতিমন্ত্রী বলেন, ‘‘শিক্ষক বদলি কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও জটিলতার বিষয় সামনে আসায় এটি পর্যালোচনা করা হচ্ছে। বদলির ক্ষেত্রে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’ 

নতুন শিক্ষক নিয়োগের বিষয়টি উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ‘‘১৪ হাজারের বেশি নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের বদলি স্থগিত থাকবে। নতুন শিক্ষকের নিয়োগ সম্পন্ন হলে আবার বদলি কার্যক্রম শুরু করা হবে।’’ 

তবে তখন আগের নিয়মেই বদলি হবে কি না, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানান তিনি। 

এর আগে, চলতি বছরের ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর ফল প্রকাশ করা হয় ২১ জানুয়ারি। পরে মৌখিক পরীক্ষা শেষে ফেব্রুয়ারি মাসে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

   

About

Popular Links

x