Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া

কমিটির আহ্বায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী ২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের যে বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে অনলাইনে প্রচারিত তথ্যের সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গুজব ছড়ানো এবং বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা থেকে সর্বসাধারণকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানান, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের অননুমোদিত তথ্য বিশ্বাস না করাই শ্রেয়। পরীক্ষা ও ফলাফলসংক্রান্ত সব ধরনের সিদ্ধান্ত, সময়সূচি এবং দিকনির্দেশনা কেবল শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে সময়মতো প্রকাশ করা হবে।

   

About

Popular Links

x